বান্দরবানের
রোয়াংছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
(জেএসএস)-এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে
জেএসএসের এক সদস্য নিহত হয়েছেন। তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা
যায়নি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুরুং বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর
ঘটনাস্থল থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড গুলি এবং একটি
পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) এম সাকের আহমেদ বলেন, ‘সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা
ঘটেছে। এতে জেএসএসের এক সদস্য গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে
নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।